POPULAR BD NEWS
Popular BD News Logo

৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১ | সময়: ২:৫৬ অপরাহ্ণ

নোয়াখালীর কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর এলাকায় এক শিশুকে (৮) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়াসিন (২৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ইয়াসিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কবিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে।

ইয়াসিন ফতেজঙ্গপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন প্রতিদিন ওই শিশুদের বাড়িতে তার রিকশাটি রাখতেন। বৃহস্পতিবার দুপুরে খাওয়ার পর রিকশাটি আনতে ওই বাড়িতে যান।

এ সময় শিশুটির মা বাড়িতে না থাকার সুযোগে তাকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে রিকশায় তোলেন ইয়াসিন।  বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর রিকশা থেকে পড়ে যায় শিশুটি। এ সময় সড়কটি ফাঁকা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন ইয়াসিন।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিশুটিকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

সূত্র:যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন