POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ২ কোটি ২১ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১ | সময়: ৮:৫৬ অপরাহ্ণ

পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি ২১ লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অন্তর্গত বিসিজি স্টেশন চাঁদপুর।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ইলিশ সম্পদ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় স্টেশন কমান্ডার চাঁদপুর লেঃ এম সাদিক হোসেনের নির্দেশক্রমে সাঃ লেঃ রুহান মঞ্জুর এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে পাতানো অবস্থায় ৬ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ টি বেহুন্দী জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ২১ লক্ষ ৫০ হাজার টাকা মাত্র।

উক্ত অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা চাঁদপুর সদর উপজেলা মোঃ মাহবুব রশীদ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন