কচুয়া উপজেলার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজের ৩ শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। তারা হচ্ছে একাদশ শ্রেণির শিক্ষার্থী আকলিমা আক্তার, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জান্নাত আক্তার ও ফাতেমা আক্তার নিশি।
বৃহস্পতিবার সকালে কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীদের বাড়ীতে চলে যাওয়া নির্দেশনা দেওয়া হয়েছে। https://youtu.be/Ta6q0HUWXWw
কলেজ ছাত্রী নিবাসে আসা ৫০ জন শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে তিন শিক্ষার্থীর করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।
বুধবার করোনা শনাক্ত রিপোর্ট পাওয়ার সাথে সাথে তাদের অভিভাবকদের এ কলেজে ডেকে শিক্ষার্থীদের হোম আইসোলেশন এ নিশ্চিত করা হয়েছে বলে জানা কলেজ অধ্যক্ষ শহীদুল ইসলাম।
কলেজ শিক্ষার্থীর অভিভাবক খালেকুজ্জামান শামীম পপুলার বিডিনিউজকে জানান, কলেজ হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষিকা সুফিয়া আক্তার ওই কলেজ হোস্টেল থেকে তার মেয়েকে বৃহস্পতিবার সকালে নিয়ে আসতে বলা হয়েছে।