POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় রাস্তা ভেঙ্গে পড়ায় ভোগান্তি,ক্ষতিপূরন চায় ক্ষতিগ্রস্থ পরিবার

শান্তুু ধর কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১ | সময়: ৪:২৩ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের দোয়াটি সার্বজনীন কালিমন্দির রাস্তা নির্মাণ কাজে ডোবার পানি সরিয়ে নেয়া হয়। তাই বর্তমানে ওই ডোবায় পানি ভরাট হওয়ায় রাস্তা ভেঙ্গে যায়।ফলে পাশ্ববর্তী একটি বসতবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে।

এঘটনায় দোয়াটি গ্রামের জগদীশ খলিফা বাড়ির হতদরিদ্র শ্যামল সরকার তার বসতভিটা রক্ষা করতে এবং ঠিকাদার কর্তৃক ক্ষতিপূরন চেয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আবেদন করেছেন।

ক্ষতিগ্রস্থ শ্যামল সরকার জানান, আমার বাড়ির দক্ষিন পাশে নতুন পাকা রাস্তা নিমার্নের সময় কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার অপরিকল্পিত ভাবে পুকুরের পানি কমিয়ে গাছগাছালি মাটি ভেঙ্গে ফেলে। ফলে আমার সীমানার বেশকিছু মূল্যবান গাছ ও মাটি পুকুরে ভেঙ্গে যায়। আমি আমার গাছ ও মাটি ভেঙ্গে যাওয়ার ঘটনায় ক্ষতিপূরন চাই।

এব্যাপারে কচুয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এসও) মো. কামাল হোসেন বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে এ বিষয়ে অবগত করা হবে।।

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন