POPULAR BD NEWS
Popular BD News Logo

ভয়ংকর রূপে ডেঙ্গি বেড়েছে শনাক্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১ | সময়: ১২:১৪ অপরাহ্ণ

দেশে ভয়ংকর রূপ নিয়েছে ডেঙ্গি। থামছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। চলতি বছরে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে চলতি মাসের ২১ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৮৬৬ জন।

এ বছর মোট রোগীর ৮৪ শতাংশই শনাক্ত হয়েছে গেল দুই মাসে। তাদের বেশির ভাগই শিশু-কিশোর। চলতি বছরে এ পর্যন্ত মারা গেছেন ৫৯ জন। গত ২০ বছরের ইতিহাসে এবার দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে।

এর আগে ২০১৯ সালে দেশে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছিল। এদিকে ঢাকায় রোগীর চাপ বেশি হওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অনেক হাসপাতালে ভর্তি হতে না পেরে রোগী ফিরে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সরকারি হিসাবে প্রতিদিন ডেঙ্গি আক্রান্তের যে সংখ্যা বলা হচ্ছে, বাস্তবে এটা আরও বেশি। স্বাস্থ্য অধিদপ্তর শুধু নির্দিষ্ট হাসপাতালের তথ্যই গণমাধ্যমে প্রকাশ করছে।

কিন্তু এর বাইরে অনেকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন, যা সরকারি হিসাবে আসছে না। তাই সব মিলিয়ে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। তাদের মতে, আরও কয়েক সপ্তাহ ডেঙ্গির ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।

তাই এডিস মশার বিস্তার রোধে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। নজর রাখতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানেও। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গিতে আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন