POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১ | সময়: ৭:০৯ অপরাহ্ণ

পৃথক অভিযানে  র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ থেকে ৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৯২ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২০ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মিরশ্বানী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ
২জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, মোঃ হোসেন (৩৫), পিতা- মৃত তাহের মিয়া এবং  মোঃ মাসুম মিয়া (২২), পিতা- মৃত কাশেম, উভয় সাং- সোনাপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এর পৃথক আরেকটি আভিযানিক দল ২১ সেপ্টেম্বর সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার নোয়াগাও চৌমহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯২
বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, মোঃ দেলোয়ার হোসেন (৩২), পিতা- মোঃ নূরুল ইসলাম, সাং- ভুটুয়া শ্রীপুর, থানা- কোতয়ালি, জেলা- কুমিল্লা।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন