দেশে করোনায় রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামল। সাড়ে ছয় মাস পর এই হার দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা) এক হাজার ৫৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের।
আগের ২৪ ঘণ্টায়ও মৃতের সংখ্যা ছিল ২৬। করোনায় মৃত্যুর এই সংখ্যা প্রায় চার মাসের মধ্যে সবচেয়ে কম।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছ হয়েছে ৪ দশমিক ৬৯-এ। এর আগে চলতি বছরের ৭ মার্চ শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭।