POPULAR BD NEWS
Popular BD News Logo

বই ব্যবসায়ীদের দুঃখ-দুর্দশা, চান প্রণোদনা

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১ | সময়: ৩:৪৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারে ১১টি বড় এবং ২৬ টি ছোট বইয়ের দোকান রয়েছে। আর এই দোকানগুলোতে রয়েছে শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। করোনাকালে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বই ব্যবসায়ীদের চলছে নাকাল অবস্থা।

হাজীগঞ্জ বাজারের কয়েকটি লাইব্রেরীতে গিয়ে দেখা মিলল ফল ও মাস্কের সমাহার। কেউ কেউ লোকশান গুনতে গিয়ে দোকান বন্ধ করে মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও বাড়েনি বই বিক্রি। ভাগ্য খুলেনি বই বিক্রয় মালিকদের।

হাজীগঞ্জ বাজারের বই দোকান সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, হাজীগঞ্জ বাজারে ১১টি বড় এবং ২৬ টি ছোট বইয়ের দোকান রয়েছে। তার মধ্যে অনেক দোকান বন্ধ হয়ে গেছে। আবার কিছু দোকানে মাস্ক ও ফল বিক্রি করছে। যেখানে প্রতিদিন হাজার হাজার টাকার বই বিক্রি হতো, সেখানে এক হাজার টাকার বই বিক্রি হয় না। তাই এখন মাস্ক বিক্রি করছি।

মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা গেছে, সবুজ লাইব্রেরি, আজাদ লাইব্রেরি, মুসলীম লাইব্রেরিসহ কয়েকটি লাইব্রেরিতে বইয়ের পাশাপাশি মাস্ক বিক্রি করছে। মেইন রোডে মাসুদ লাইব্রেরির সামনে বিভিন্ন ফল বিক্রি করছে। হাজীগঞ্জ বাজারের বড় মসজিদ মার্কেট, রজনীগন্ধা মার্কেট, মেইন রোড, ষ্টেশন রোডের এই বইয়ের দোকান গুলোর সামনে কোন ক্রেতা নেই। অলস বসে কেউ মোবাইল দেখছে।

লাইব্রেরীর দোকানের সামনে সাজানো বাহারি মাস্ক কিনতে আসা এইচএসসি শিক্ষার্থী সানজিদা ও সাবিকুন নাহার নাসিত বলেন, সামনে আর অল্প সময়, তাই এখন তেমন বই কেনা লাগে না।


সবুজ লাইব্রেরীর মালিক মশিউর জানান, সারা দিনে ৩/৪ শ টাকা বিক্রি হয়। আবার কোনো দিন বই বিক্রিও হয় না। অতি কষ্টে আছি তাই এখন মাস্ক বিক্রি করছি।

ইকরা লাইব্রেরির মালিক শুকুর আলম জানান, কোন বেচা কেনা নাই। মাঝে মাঝে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে।

জানতে চাইলে সংগঠনের সভাপতি মির্জা লাইব্রেরির সত্ত্বাধিকারী মির্জা গিয়াস উদ্দিন জানান, করোনার ছোবলে অনেক টাকা ঋণ হয়ে গেছে। লাখ টাকার বিক্রি এখন হাজারও হয় না। অনেকে অন্য পেশায় চলে গেছে।

বই ব্যবসায়ীরা চান সরকার অনেক ব্যবসায়ীদের মতো তাদেরকেও প্রণোদনা দেয়া হোক।

পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন