POPULAR BD NEWS
Popular BD News Logo

মৃত্যুঝুঁকি নিয়ে বাউফলে ২৮ স্কুলে পাঠদান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১ | সময়: ১:০৯ অপরাহ্ণ

পটুয়াখালীর বাউফলে ২৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৃত্যুঝুঁকি নিয়ে পাঠদান করা হচ্ছে। বেশিরভাগ ঝুঁকিপূর্ণ বিদ্যালয় নির্মাণ করা হয়েছে ২০ বছরের মধ্যে। এত অল্প সময়ে বিদ্যালয়গুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় এর নির্মাণকাজ নিয়ে প্রশ্ন উঠেছে।

নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজ না করায় দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি বিদ্যালয় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। তৎকালীন নির্মাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় এনে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো পুনরায় নির্মাণের দাবি করেছেন এলাকাবাসী।

উপজেলার কালাইয়া ইউনিয়নের ৮৩নং উত্তর কর্পূরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে দেখা যায়, ২০০১ সালে চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট নির্মিত ভবনটির কলাম ফেটে রড বেরিয়ে গেছে। এই ঝুঁকিপূর্ণ ভবনটির ওপরেই ২০১২ সালে দ্বিতীয় তলায় শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়। বর্তমানে প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে।

বিদ্যালয়ের অভিভাবক রিয়াজ মোল্লা, ওহাব সিকদার ও সিরাজুল হক মুন্সি বলেন, শ্রেণিকক্ষের সামনে গেলে ভয়ে গা শিউরে ওঠে। ফাটা কলাম দেখে মনে হয় এখনই ভবনটি ধসে যাবে।

তারা বলেন, ভবনটির বেজমেন্ট নির্মাণের সময় সিডিউল মানা হয়নি। এ ছাড়া নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণকাজ করায় কয়েক বছর পরই কলাম ফেটে রড বেরিয়ে গেছে। এ বিষয়ে ঠিকাদার ও তদারকি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন