POPULAR BD NEWS
Popular BD News Logo

অবশেষে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী চলাচল শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১ | সময়: ৫:০২ অপরাহ্ণ

মহামারি করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী চলাচল শুরু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্যুরিস্ট ভিসা বাদে অন্য সব ভিসাধারী যাত্রী বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে পারাপার করছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছর ২৬ এপ্রিল থেকে সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত বন্ধ হয়ে যায়। এ বছর গত ১৪ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাবান্ধাসহ আরও কয়েকটি স্থলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নজরুল ইসলাম জানান, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকার পর সোমবার থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার শুরু হয়েছে। প্রথম দিনে দুপুর পর্যন্ত ৬ জন যাত্রী পারাপার হয়েছে।

সূত্র:দৈনিক ইত্তেফাক

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন