হাজীগঞ্জে অপহরণ মামলায় দুই ভাইকে জেল হাজতে প্রেরণ করেছে চাঁদপুর আদালত। সিআর মামলা নং ১৪০/১৯।
রোববার চাঁদপুর আদালতে হাজিরা দিতে গিয়ে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
মামলার বাদী হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের উচ্চঙ্গা গ্রামের হারু পাল।
জেলহাজতে পাঠানো দুই ভাই উচ্চঙ্গা গ্রামের রাজন চন্দ্র রায় ও রনি চন্দ্র রায়। একই মামলায় কৃষ্ণা সাহাসহ আরো কয়েকজনের জামিন মঞ্জুর করে আদালত।