কক্সবাজারের সী-গাল পয়েন্ট থেকে শুক্রবার দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। আর শনিবার সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এই তিন লাশের মধ্যে দুইজন যশোরের বাসিন্দা। বন্ধুদের সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে লাশ হয়েছেন তারা।
উদ্ধারকৃত দুই লাশের মধ্যে একজন যশোর উপশহরের এ ব্লকের বাসিন্দা কবি কাসেদুজ্জামান সেলিমের ছেলে রাফিদ ঐশিক (২৩)। অন্যজন শহরের লালদিঘি এলাকার বাসিন্দা কলেজ শিক্ষক শাহরিয়ার মেহের ইবনে মিজানের ছেলে মেহের ফারাবি অভ্র (২৩)।
রাফিদ ঐশিক যশোর ক্যান্টমেন্ট কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী এবং অভ্র ঢাকার একটি বেসরকারি ভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী।
সূত্র: যুগান্তর
E/N