দেশে পৌঁছেছে চীন থেকে কেনা সিনোফার্মের আরো ৫০ লাখ ডোজ করোনা টিকার চালান।
গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদসহ অন্যান্য কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডা. শাহরিয়ার সাজ্জাদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
টিকা বুঝে নেওয়ার পর তা সংরক্ষণের জন্য টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংরক্ষণাগারে পাঠানো হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।
এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় দিয়েছে পাঁচ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় দিয়েছে ছয় লাখ ডোজ।
সূত্র:কালের কণ্ঠ
R/N