POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১ | সময়: ৬:১৬ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ বোতল বিয়ার ক্যানসহ একজন মাদক ব্যাবসায়ী সোলাইমান প্রধান লিটন(৪৫) কে  গ্রেফতার করেছে পুলিশ।

সে কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামের মৃত আবুল কাশেম মজুমদারের ছেলে।

১৮ সেপ্টেম্বর শনিবার ভোরে গোপন ও নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে  মতলব দক্ষিণ থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে  উপজেলার খাদেরগাঁও ইউপিস্থ নারায়নপুর সাকিনস্থ এলাকা থেকে ৪১ বোতল বিদেশি মদ( বিয়ার) সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে  মতলব দক্ষিণ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৭, তাং- ১৮/০৯/২০২১, ধারা- ৩৬(১)।
পরে তাকে  বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণা করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন