POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রিয়ার দাফন, মায়ের মামলা

মঈনুল ইসলাম কাজল | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১ | সময়: ১১:২৪ অপরাহ্ণ

শাহরাস্তিতে নির্মম ভাবে খুন হওয়া নওরোজ আফরিন প্রিয়ার মরদেহ ময়নাতদন্তের পর বাবার বাড়ির গোরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ময়নাতদন্তের পর প্রিয়ার মরদেহ বাবার বাড়ি আহমদ নগরে নিয়ে আসা হয়। প্রিয়ার মরদেহ বাড়িতে আনার পর তাকে একনজর দেখার জন্য হাজার হাজার নারী পুরুষ ভিড় জমায়। এসময় পরিবারের সদস্যদের কান্নার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

বিকেল সাড়ে ৫ টায় প্রিয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দুপুরে প্রিয়ার মা রুবি বেগম বাদী হয়ে শাহরাস্তি থানায় হত্যা মামলা দায়ের করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন