POPULAR BD NEWS
Popular BD News Logo

সুস্থ সুন্দর জীবনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে হবে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১ | সময়: ৫:১৭ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু কভিড-১৯ কিংবা ডেংগুর কারণে নয়, সুস্থ সুন্দর জীবনের জন্য নিজ বাড়ির আঙিনাসহ শিক্ষাপ্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অনেকেই অভিযোগ করেন শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট ফি নেওয়া হচ্ছে। বাস্তবে এমনটি করার কোনো সুযোগ নেই। হয়তো অন্য কোনো বকেয়া সমন্বয় করতে গিয়ে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। আসলে অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার সঙ্গে স্কুল ফি (বেতন) এর কোনো সম্পর্কে নেই।

তবে কোথাও অসঙ্গতি পাওয়া গেলে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি।

এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল ও পাবলিক প্রসিকিউটর রঞ্জিত রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিকেলে জেলার হাইমচরে বেশ কয়েকটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন করেন।

সূত্র: কালের কণ্ঠ

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন