বিশেষ একজন মানুষ আরেকজন মানুষের ক্রাশ হতে পারেন, তাই বলে একটা দেশের ক্রাশ! তাই কখনো হয় নাকি? অথচ তা–ই করেছে গুগল। এপ্রিলে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানাকে ভারতের ‘জাতীয় ক্রাশ’ ঘোষণা করেছে তারা।
ঘটনার এখানেই শেষ নয়, বিষয়টাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এখন উঠে পড়ে লেগেছেন তাঁর ভক্তরা। অনলাইন দুনিয়ায় রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছেন তাঁরা। বিষয়টাকে রাশমিকা কী চোখে দেখেন? ‘আমি আসলে জানি না কোথা থেকে এর শুরু।
মনে হয় প্রথম দিকে আমাকে কর্ণাটক ক্রাশ বলত। সেখান থেকে জাতীয় ক্রাশ। এটা দিয়ে আসলে কী বোঝায়, তা–ও আমি জানি না,’ মুখে একরাশ হাসি নিয়ে জানালেন রাশমিকা মান্দানা।