শাহরাস্তি উপজেলায় গৃহবধূকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
- ঘটনাটি ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার রায়শ্রী দক্ষিন ইউনিয়নের আহাম্মদ নগর ছোটপোদ্দার বাড়িতে ঘটে।
জানা যায়, ওই বাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে নওরোজ আফরিন প্রিয়া (২১) কে বা কারা ধারালো অস্র দ্বারা একাধিকবার কুপিয়ে হত্যা করেছে।
প্রিয়ার মরদেহ তার শয়ন কক্ষে বিছানায় পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে নিহতের মা রুমি আক্তার বলেন, প্রিয়ার মেয়ে আহনার (২) জন্য ঔষধ আনতে পাশের বাড়িতে স্থানীয় এক ডাক্তারের কাছে যাই। ওখান থেকে এসে দেখি আমার মা নেই। পুরো রুমে রক্ত আর রক্ত। পড়ে আছে তার নিথর দেহটা।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কে বা কারা এঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। এতো বড় শত্রু আছে বলে জানিনা।
একমাত্র ভাই পরশ বলেন, ওই সময় আমি বাসা বাইরে ছিলাম। কি হয়েছে আমি জানিনা। এক প্রশ্নের জবাবে সে বলে, আপুকে কুমিল্লায় বিয়ে দেয়া হয়েছে। দুলাভাই হৃদয় চৌধুরী আমাদের এখানে ৫ দিন বেড়িয়ে আপুকে রেখে কুমিল্লায় চলে যান। কে আমার আপুকে এভাবে হত্যা করলো তা জানিনা।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলমান।