POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশ টুডে পত্রিকার কচুয়া প্রতিনিধি মহিউদ্দিন

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১ | সময়: ১০:০৪ অপরাহ্ণ

ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘দি বাংলাদেশ টুডে’ পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।

গত ৯ সেপ্টেম্বর ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশক জোবায়ের আলম স্বাক্ষরিত পত্রিকার আইডি কার্ড তাঁর হাতে তুলে দেন। যার আইডি নং ৫২০।

এছাড়া মোহাম্মদ মহিউদ্দিন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি ও চাঁদপুর জেলা থেকে প্রকাশিক ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’ পত্রিকার কচুয়া ব্যুরো ইনচার্জ এর দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন।
এক প্রতিক্রীয়া তিনি বলেন, জনপ্রিয় ইংরেজি জাতীয় দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকার সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি।

এ দায়িত্ব আমার সাংবাদিকতার পেশাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। মহান এ সাংবাদিকতার পেশায় সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে তাঁর সকল শুভাকাঙ্খী, কচুয়াবাসীর নিকট সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন