POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় গাঁজাসহ একজন গ্রেফতার 

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১ | সময়: ৫:০৮ অপরাহ্ণ

কুমিল্লায় র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা থেকে

৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীক গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৫ সেপ্টেম্বর রাতে
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১ ।

গ্রেফতারকৃত  মাদক ব্যবসায়ী হলো,কুমিল্লা জেলার শিবগঞ্জ থানার চাঁদশিকারী গ্রামের মোঃ সেন্টু আলী এর ছেলে মোঃ তৌহিদুল ইসলাম (৩৮)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন ̄স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এমন  অভিযান অব্যাহত থাকবে বলে জানান, র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন