POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ প্রসংশার সাথে এগিয়ে যাচ্ছে

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১ | সময়: ১২:০৮ পূর্বাহ্ণ

কচুয়া উপজেলায় হাসিমপুর মিয়ার বাজারে অবস্থিত দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ অত্যান্ত প্রসংশার সাথে এগিয়ে যাচ্ছে বলে মানুষের মুখে মুখে প্রচারিত রয়েছে।

সত্যিকার অর্থে দেশের অধিকাংশ কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোর ক্যাম্পাসে রাজনীতির প্রভাব বিস্তার করলেও কচুয়ার ওই কলেজটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত। এতে করে শিক্ষক,শিক্ষার্থীরা নির্ভয়ে পাঠদানের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছে এবং অভিভাবকরাও সন্তানদেরকে কলেজে পাঠানোর পর তাদের লেখাপড়া এবং নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটবেনা বলেও নিশ্চিন্ত ভাবে থাকতে পাচ্ছে তারা।

সু-যোগ্য কলেজ অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম এ কথা নিশ্চিত করে জানান,আমাদের কলেজ প্রাঙ্গণের ভিতরে কোনো রাজনৈতিক দলের ক্যাম্পাস বা শাখা প্রশাখার প্রভাব নেই। কলেজে স্বাস্থ্য বিধির প্রসঙ্গে অধ্যক্ষ বলেন,আমরা সরকারের সম্পূর্ণ নির্দেশ অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর থেকে পাঠদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং তিনি এ প্রতিনিধিকে পুরো কলেজ ঘুরে দেখান, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ ।

কচুয়ায় ড. মনসুর উদ্দিন মহিলা কলেজে অত্যান্ত সুশৃঙ্খল ভাবে স্বাস্থ্য বিধি মেনে পাঠদানের দৃশ্য।

E/N

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন