POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১ | সময়: ৪:১৪ অপরাহ্ণ

পৃথক অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লা কোতয়ালি থানাধীন তৈলকুপি বাজার, বারপাড়া ও বামইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫১০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল, ১৫ কেজি গাঁজা ও ৬০ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিল জাতীয় মাদক) সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। ওই সময় মাদক ব্যবসায়ীদের সাথে থাকা একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ কমরতে সক্ষম হয় র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৪ সেপ্টেম্বর বিকালে
কুমিল্লা জেলার কোতয়ালি থানার তৈলকুপি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো. কুমিল্লা জেলার কোতয়ালি থানার দুতিয়ার দিঘীর পাড় গ্রামের সামছুল হক খন্দকারের ছেলে মোঃ আপন মিয়া (৩৮)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর পৃথক আরেকটি আভিযানিক দল ১৪ সেপ্টেম্বর
বিকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানার বারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজি ও মোটর সাইকেলে করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় ৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার কোতয়ালি থানার রঘুপুর গ্রামের আব্দুল হকের ছেলে মোঃ শান্ত মিয়া (২৬) ও কুমিল্লা জেলার কোতয়ালি থানার বালুতোপা গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ শিপন (২৮)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি ও মোটর সাইকেলটিও জব্দ করে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এর পৃথক আরো একটি আভিযানিক দল ১৪ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার বামইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা ও ৬০
বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিল জাতীয় মাদক) সহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালি থানার মতিনগর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মনু মিয়া, আব্দুল মান্নান (৫০)।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন