প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে চাঁদপুর জেলার সাংবাদিকদের নিয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।
১৩ সেপ্টেম্বর সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় উদ্বোধন পর্বে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ্, পিআইবি’র প্রতিবেদক জিলহাজ্ব উদ্দিন নিপুন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও গোলাম কিবরিয়া জীবন।
এসময় চাঁদপুরের সিনিয়র সাংবাদিক ও পিআইবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩দিন ব্যাপী এই কর্মশালায় সাংবাদিবতায় দুই বিভাগে দু’টি বিষয়ে ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এতে সাংবাদিবতায় বুনিয়াদি প্রশিক্ষণে ৭০
ও অনুসন্ধানী সাংবাদিকতা ৭০ জন অংশ নেন।