POPULAR BD NEWS
Popular BD News Logo

গুঞ্জন সত্যি করে দ্বিতীয় বিয়ের খবর জানালেন মাহিয়া মাহি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১ | সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ

মাহিয়া মাহি দ্বিতীয় বিয়ে করেছেন, এমন গুঞ্জন অনেক দিন ধরেই। গাজীপুরের রাকিব সরকার নামে এক ব্যবসায়ীর সঙ্গে তিনি ঘর বেঁধেছেন শোনা গেলেও সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলেই দাবি করেছিলেন মাহি।

অবশেষে রোববার দিবাগত রাত ১২টার পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে মাহি নিজেদের কাবিনের ছবি আপলোড করেন। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো।’

এর আগের সব কথা আসলেই গুজব ছিল উল্লেখ করে মাহি সবার দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৩ মে তিনি জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিবাহ বিচ্ছেদ করছেন।

সূত্র:যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন