POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমনের মোটরসাইকেল শোডাউন

মজিব পাটোয়ারী | প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১ | সময়: ৯:১১ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমনের মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে গণসংযোগ।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে মোটরসাইকেল শোডাউন অংশ নেয় আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের নেতাকর্মীরা।

ওইসময় স্থানীয়দের সাথে মতবিনিময় ও দোয়া কামনা করেন।

শোডাউন শেষে পপুলার বিডিনিউজকে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে জনরায় পাবেন বলে আশাবাদী। এই ইউনিয়নের ব্যাপক উন্নয়ন সাধিত করে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

এছাড়া এলাকায় ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ করে একটি সুন্দর সমাজ গড়ে তুলে গণমানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বলে জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন