সড়কের দুই পাশে রাখা যাবে না সিএনজি ও মোটরসাইকেল বললেন ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।
রোববার দুপুরে হাজীগঞ্জ বাজারে ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ও ট্রাফিক সার্জেন্ট নোমান হোসেন সড়কের দুই পাশে পার্কিং করা সিএনজি ও মোটর সাইকেলের উপর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪টি মটরসাইকেল ও ২ টি সিএনজি জব্দ করা হয়।
ওই সময় দুইটি সিএনজির উপর মামলা করা হয়েছে। হাজীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম পপুলার বিডিনিউজকে বলেন, সড়কের দুই পাশে সিএনজি এবং মোটরসাইকেল রেখে যানজট সৃষ্টি হয়। এতে জনসাধারণের চলাচলে ব্যাঘত ঘটে। এখন থেকে রাস্তার পাশে মোটরসাইকেল ও সিএনজি রাখলেই মামলা হবে।
এসব সমস্যা নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।