POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি উপ-নির্বাচনে বাবুল মিজির মনোনয়নপত্র সংগ্রহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১ | সময়: ৫:৫৬ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চাঁদপুর জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ বাবুল মিজি।

আজ দুপুরে তিনি শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবুল কাশেমের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একসময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সকল উপজেলা বাসির দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। সতন্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানান।

তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে উপজেলা বাসি তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। জনগণের অংশগ্রহণের মাধ্যমে উৎসব মূখর পরিবেশে উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই সকলের প্রত্যাশা।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন