POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১ | সময়: ১২:২০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদণার আওতায় মতলব উত্তরে ঋণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মতলব উত্তর উপজেলায় শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাক ক্ষে সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল ঋণের চেক প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবুর হাসনাত, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকার’সহ নেতৃবৃন্দ।

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন