যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের তালিকায় আছে মানিকগঞ্জের পদ্মাপাড় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। চলতি অর্থবছরেই এই স্টেডিয়ামের কার্যক্রম শুরুর সম্ভাবনার কথা জানান তিনি।
তিনি বলেন, আন্তর্জাতিকমানের স্টেডিয়াম তৈরি করতে অনেক ধরনের সমীক্ষা চালাতে হয়, সেটি করা হবে। এজন্য হয়তো ৩ থেকে ৬ মাস সময় লাগতে পারে। যেহেতু এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে রয়েছে- সেজন্য চলতি অর্থবছরের মধ্যে স্টেডিয়াম নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু করার চেষ্টা থাকবে।
তিনি আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমাদের যা যা করা দরকার সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হলে বলে জানান।
স্টেডিয়ামের জায়গা নির্ধারণে পর্যবেক্ষণে যাওয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, ইতোমধ্যে সংসদীয় কমিটির একাধিক সভায় গুরুত্বসহকারে পাটুরিয়ার পদ্মাপাড়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ বাস্তবায়নে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল এই স্থানে স্টেডিয়াম নির্মাণ প্রকল্প।
সূত্র: যুগান্তর
E/N