POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন নাসরিন জাহান শেফালী

মইনুল ইসলাম কাজল | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১ | সময়: ৩:০৬ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন মহিলা নেত্রী প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উল্লাহ্ চৌধুরীর সহধর্মিণী নাসরিন জাহান সেফালী।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল। আজ কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৮ নেতা। নাসরিন জাহান সেফালী দির্ঘদিন থেকে ঢাকার রাজনীতিতে পরিচিত মুখ। তিনি একাধারে শাহরাস্তিতে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভাবে জড়িত ছিলেন।

উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামের বধু নাসরিন জাহান সেফালী তার স্বামীর শূন্য স্হানে নিজেকে জড়িত করতে তৎপর ছিলেন। রাজনীতিতে সক্রিয় এই নেত্রীর হাত ধরে শাহরাস্তির উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যাবে এটাই সকলের প্রত্যাশা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন