POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১ | সময়: ১:১৬ পূর্বাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক।

৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই মোঃ. নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দক্ষিণ বিষেরবন্দ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. বোরহান উদ্দিন ভুঁইয়া (৩৫) ও মো. সেলিম মিয়া (৩৫)কে বিষ পিস ইয়াবা এবং ১শ’৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন