POPULAR BD NEWS
Popular BD News Logo

জাগোহিন্দু পরিষদ চাঁদপুর জেলার উদ্যোগে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১ | সময়: ৮:৩২ অপরাহ্ণ

চাঁদপুর জেলা জাগোহিন্দু পরিষদের উদ্যোগে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ১১.০১মিনিটের সময় মঙ্গল ঘট স্থাপনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।পরর্বতীতে আনন্দ ঘন ও উৎসব মূখর পরিবেশে ঢাক ঢোল,শঙ্খ পুস্প,বেল পাতা,দুব্বা সমাপনের মধ্যে দিয়ে পূজা অর্চনা করা হয়েছে।

এসময় জাগোহিন্দু পরিষদ জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ কর রানার সভাপতিত্বে হৃদয়জিত সরকার জয়জিতের পরিচালনায় উপস্থিত ছিলেন,অজয় ভৌমিক(চাঁদপুর পৌর মহাশ্মশান সভাপতি)রনজিত সাহা মুন্না (দপ্তর সম্পাদক পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা)

বাবু কার্তিক চক্রবতী,জন্টু বিশ্বাস(চাঁদপুর জেলা জেএইচপি যুগ্ম আহ্বায়ক)সদস্য,বাবু সুবল দাস,অভিজিৎ পোদ্দার, মতলব দক্ষিণ আহ্বায়ক সজল ঘোষ,সদস্য সচিব লিটন সরকার,পৌর জয় ঘোষ,সদর উপজেলা আহবায়ক দিপক মজুমদার,মনোজ চক্রবতী,পৌর আহ্বায়ক নয়ন চৌধুরী,প্রশান্ত সরকার,কচুয়া উপজেলা আহবায়ক শান্তু ধর,গোপাল দাস জয়,ছাত্র পরিষদ সদর উপজেলা আহবায়ক সুমন দেব,জয় ঘোষ,পৌর আহ্বায়ক প্রান্ত কর্মকার,অভি লোধ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ভক্তদের মধ্যে অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ বিতরন,সন্ধায় বিশ্ব মানব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলণ এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এর সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন