POPULAR BD NEWS
Popular BD News Logo

লঞ্চের কেবিনে গাজাসহ যুবক গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১ | সময়: ৬:১১ অপরাহ্ণ

বরিশাল নদীবন্দরে নোঙর করা বিলাসবহুল এমভি সুরভী-৯ লঞ্চে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মানিক মোল্লা সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড পলাশপুর দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত রশিদ মোল্লার ছেলে।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এএসআই ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন