POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১ | সময়: ৪:৪০ অপরাহ্ণ

পৃথক অভিযানে র‌্যাব-১১  এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার সদর দক্ষিণ থেকে ১,৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মধ্যম আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১,১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুমিল্লা র‌্যাব-১১। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো,  বাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর গ্রামের উড়িয়াইন গ্রামের মোঃ মাইনুল হোসেনের ছেলে আক্তার হোসেন (৫০)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর পৃথক একটি আভিযানিক দল ০৯ সেপ্টেম্বর  রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কনেশতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) পিস
ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কনেশতলা গ্রামের হাজী আব্দুল ওহাবের ছেলে মোঃ কামাল হোসেন (২৮) ও  একই থানার শ্রীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (২৪)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যহত থাকবে বলে জানান র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন