POPULAR BD NEWS
Popular BD News Logo

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মতলব দক্ষিণ প্রতিনিধি | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১ | সময়: ১০:৪০ পূর্বাহ্ণ

মতলব দক্ষিণে আয়াপি ইসলাম আরার নামে ৪ বছরের এক শিশু বাথরুমের বালতির পানিতে পড়ে মৃত্যু হয়েছে। সে মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ কলাদি গ্রামের আক্তার হোসেনের ছেলে।

৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে নিজ বাসায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

শিশুর পিতা আক্তার হোসেন বলেন, দুপুরে তার
মেয়ে আরার সকলের অগোচরে বাথরুমে চলে যায়। বাথরুমে থাকা পানিভর্তি বালতিতে খেলার ছলে উপুড় হয়ে পড়ে যায়।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসা কর্মকর্তা শিশুটিকে মৃত ঘোষণা করেন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন