POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি আটক

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১ | সময়: ১০:০০ অপরাহ্ণ

চাঁদপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় বিশেষ অভিযানে মাধ্যমে ৬কেজি গাঁজাসহ মোঃ আশ্রাফ ব্যাপারী নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে কচুয়া থানার পুলিশ।

জানা যায়,কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মহিউদ্দিনের, এর নেতৃত্তে কচুয়া থানার এসআই/মোঃ মামুনুর রশিদ সরকার, এএসআই রামু চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ০৮.৩০ ঘটিকার সময় কচুয়া থানাধীন কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের উপর জগৎপুর বাজার বোগদাদ পরিবহনের বাসে যাত্রী বেশে আসা মাদক ব্যবসায়ী মোঃ আশ্রাফ ব্যাপারী, পিতা- মৃত জাবেদ আলী ব্যাপারী, মাতা- রহিমন বেগম, সাং- পশ্চিম খাঁন দলি, ওয়ার্ড নং- ৭, ইউপি- কাজী বাগাই, থানা- ডাসার, জেলা- মাদারীপুর এর কাছ থেকে ০৬(ছয়) কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। যাহার বাজার মূল্য – ১,২০,০০০/- এক লক্ষ বিষ হাজার টাকা।যাহা উদ্ধার পূর্বক জব্দ করা হয় ।

পরবর্তীতে কচুয়া থানায় নিয়মিত মাদক মামলা করা হয়। যাহার মামলা নং০৬।উক্ত আসামি কে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন