POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাবিতে শরৎ ও শীতকালীন ছুটি বাতিল!

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১ | সময়: ৭:০৬ অপরাহ্ণ

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনের উপায় হিসেবে শরৎ ও শীতকালীন ছুটি বাতিল  করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত ১৭ দিনের শীতকালীন ছুটি থাকে এবং শরৎকালীন ছুটি থাকে এক সপ্তাহের মতো।
 করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের শরৎ ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। তবে এর মধ্যে শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও বড়দিনের ছুটি বহাল থাকবে।
করোনা পরিস্থিতির কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এর মধ্যে অনলাইন ও সশরীর কিছু বিভাগ-ইনস্টিটিউট বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো নিলেও বেশির ভাগ বিভাগ-ইনস্টিটিউট এখনো এর বাইরে রয়েছে। এ কারণে সেশনজট দীর্ঘ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সবকিছু আগের অবস্থায় কবে ফিরবে, তা এখনো নিশ্চিত করে কেউই বলতে পারছেন না৷
এমন পরিস্থিতিতে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র:প্রথম আলো
R/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন