POPULAR BD NEWS
Popular BD News Logo

এক বছর পর বৈঠকে বসেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১ | সময়: ১১:৪৩ পূর্বাহ্ণ

এক বছর পর বৈঠকে বসেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

বৃহস্পতিবার সকাল সাড় ১০টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়।  এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বৈঠক থেকে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক স্থবিরতা কাটাতে সম্মেলনসহ নানা বার্তা আসবে বলে জানিয়েছে দলের নেতারা।

আওয়ামী লীগের সবশেষ কার্যনির্বাহী সংসদের বৈঠক হয়েছিল গত বছরের ৩ অক্টোবর।

 

করোনাভাইরাস মহামারি মধ্যে সেবার বৈঠক হয়েছিল সীমিত পরিসরে স্বল্প সংখ্যক সদস্যকে নিয়ে।  সেই বৈঠকে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সংসদে ৩২ সদস্য।

কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, কার্যনির্বাহী সংসদের আজকের বৈঠকে মোট ৫৩ জনের উপস্থিত থাকার কথা রয়েছে।

দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও অংশ নিচ্ছেন সভাপতিমণ্ডলীর ১০ সদস্য, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, আটজন সাংগঠনিক সম্পাদক, ১২ জন সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ১০ জন কার্যনির্বাহী সদস্য।

সূত্র: যুগান্তর

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন