POPULAR BD NEWS
Popular BD News Logo

২৪ ঘণ্টায় ভারতে ৪৩২৬৩ আক্রান্ত, মৃত্যু ৩৩৮

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১ | সময়: ১১:৩০ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে ফের বেড়েছে দৈনিক সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৩৮ জনের।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায় ।

এ নিয়ে দেশটিএর আগে বুধবার দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন, মৃত্যু হয়েছে ৩৬৯ জনের।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৪১ হাজার ৭৪৯ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৩১ লাখ ৩৯ হাজার ৯৮১ জন।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২২ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ১০ হাজার ৩১৫ জনের।

সূত্র:যুগান্তর

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন