হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুসহ তিন জনের মৃত্যু হয়।
বুধবার সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ১২নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের ছৈয়াল বাড়ির মনোয়ার হোসেনের ছোট মেয়ে খাদিজা আক্তার নামের আড়াই বছরের শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করে।
মতলব দক্ষিণের বাটরা গ্রামের আনোয়ার হোসেনের ২ বছর বয়সি মেয়ে মাইশা পুকুরে ডুবে মারা যান। সে হাজীগঞ্জের কাপাইকাপ গ্রামে খালার বাড়ী বেড়েতে এই দুর্টনার শিকার হন।
এছাড়া উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন ৯নং ওর্য়াড মোল্লাডহর গ্রামের ছৈয়াল বাড়ীর মৃত আনোয়ার মিয়ার স্ত্রী শিরিন বেগম (৫০) দুপরে পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।