POPULAR BD NEWS
Popular BD News Logo

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ আটক ১

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১ | সময়: ৫:১৩ অপরাহ্ণ

বরিশালের বানারীপাড়ায় ৫ম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) প্রতিবেশী মৃত হরিপদ রায়ের ছেলে বিশ্বনাথ রায়কে (৫২) আসামি করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত বিশ্বনাথ রায়কে সোমবার গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৩ জুলাই বিকেল ৩ টার দিকে পেয়ারা খাওয়ানোর কথা বলে বিশ্বনাথ রায় ওই শিক্ষার্থীকে পেয়ারা বাগানে নিয়ে যায়। এরপর ধর্ষণচেষ্টা চালায়। এই ঘটনার কিছু দিন পর শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানায়

ওসি জানান, মামলা দায়েরের দিনই বিশ্বনাথ রায়কে গ্রেফতার করে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। আর ভিকটিমকে বরিশাল ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

সূত্র:দৈনিক ইত্তেফাক

R/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন