POPULAR BD NEWS
Popular BD News Logo

জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা, রিমান্ডে চায় পুলিশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১ | সময়: ১:১০ অপরাহ্ণ

গ্রেফতার জামায়াতে ইসলামীর সেক্রটারি জেনারেলসহ ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে ভাটারা থানায়।ভাটারা থানার ওসি সাজেদুর রহমান মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আমরা তাদের ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠাব।

সোমবার সন্ধ্যার পুলিশের একটি দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয়জনকে গ্রেফতার করে।

গ্রেফতার অন্যদের মধ্যে রয়েছেন- দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ প্রমুখ।

তাদের গ্রেফতারের পর ঢাকার পুলিশ কমিশনার মোহা.শফিকুল ইসলাম জানান, গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছে যেসব আলামত পাওয়া গেছে, সেগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সূত্র:যুগান্তর

W/N

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন