POPULAR BD NEWS
Popular BD News Logo

আলোকিত রান্ধুনীমূড়া স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১ | সময়: ১১:৩১ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় একঝাঁক তরুণ নিয়ে গড়ে উঠা আলোকিত রান্ধুনীমূড়া স্পোর্টিং ক্লাবের এক বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় আলোকিত রান্ধুনীমূড়া স্পোর্টিং ক্লাবের নিজস্ব অফিসে এই কমিটি গঠন করা হয়।

ক্লাবে এক বছরের জন্য কমিটির সভাপতি সাংবাদিক ও সমাজ সেবক এস এম মিরাজ মুন্সী, সাধারণ সম্পাদক সাংবাদিক হোসেন বেপারী এবং সাংগঠনিক সম্পাদক রনি চৌঁধুরীকে দিয়ে ৪২ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

এছাড়াও ক্লাবের অন্যান দায়িত্ব প্রাপ্তরা হলেন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সহ-সাধারন সম্পাদক শুভ , সাংগঠনিক সম্পাদক রনি চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন রাব্বি, কোষাধ্যক্ষ মেহরাজ শরীফ, প্রচার সম্পাদক রানা চৌধুরী, সহ-প্রচার সম্পাদক জাহিদ হোসেন জীবন, শিক্ষা বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন, ক্রিয়া বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন।

এছাড়া ৩০ জন সদস্যকে নিয়ে আলোকিত রান্ধুনীমূড়া স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

সভাপতির দায়িত্ব নিয়ে সাংবাদিক ও সমাজ সেবক এস এম মিরাজ মুন্সী বলেন, মাদকের মতো অসামাজিক কার্যকলাফের বিষয়ে কাজ করবে এই সংগঠনটি। এক বছর অনেকটা সময়। একবছরে আমার মেয়াদে আমি এই ক্লাবকে যতটুকু পারি ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাবো।

এদিকে  ক্লাবের সাধারণ সম্পাদক ‍সাংবাদিক হোসেন বেপারী বলেন, একতাই উত্থান, বিবাদে পতন এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাবে আলোকিত রান্ধুনীমূড়া স্পোর্টিং ক্লাব। দায়িত্ব যখন নিয়েছি ক্লাবের মান ধরে রাখার কর্তব্য আমার কাঁদে। যতটুকু সম্ভব ক্লাবটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন