হাজীগঞ্জে একদিনে পুলিশের অভিযানে ১২জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদের নির্দেশনায় উপজেলার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করা হয়
উপজেলার বিভিন্ন স্হানে অভিযানে ছিলেন, এসআই সৈয়দ মোশাররফ হোসেন, ইউনুস মিয়া, এএসআই মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, ধীমান বড়ৃয়া, দিলীপ চন্দ্র দাস, মো. মজির উদ্দিন, মো. রেজাউল হোসেন,
মুকবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
ওইসময় পুলিশের বিশেষ অভিযানে মো. রহিম(৩৩), মো. শান্ত(২৪), নাসির উদ্দিন ভূট্টো(২৪), মো. নুরুল ইসলাম তালুকদার(৪৭), নুর জাহান বেগম(৩৫), মোঃ শাহাদত(১৮), রুনু বেগম(৩৫), । মো. লিটন মিয়া(৪২), নুরু কাজী, মো. রাশেদ সরকার(২৪), লিটন মিজি(৩৫), সালমা বেগম(২৬) কে আটক করা হয়।
অফিসার ইনচার্জ হারুনুর রশিদ পপুলার বিডিনিউজকে নিশ্চিত করে বলেন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৩জন এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৯জন সহ সর্ব মোট ১২জন আসামীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়।