বাংলাদেশে ১৮ বছরের কম বয়সীদের জন্য টিকা দেয়ার সিদ্ধান্ত নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের জন্য অপেক্ষা করার কথা বলছে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানিয়েছেন, ”যেহেতু আমরা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছি, কাজেই ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও টিকা দিবো। তবে তার আগে ডব্লিউএইচওর অনুমোদন নিবো।”
”এজন্য আমাদের টেকনিক্যাল কমিটির অনুমোদনও পেতে হবে। যার অপেক্ষায় আমরা আছি।” তিনি বলছেন।
বাংলাদেশে এখন ১৮ বছর ঊর্ধ্বে বয়সীদের টিকা দেয়া হচ্ছে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলছেন, ”১৮ বছরের কম বয়সীদের টিকা দেয়ার জন্য যে সমস্ত তথ্য উপাত্ত দরকার এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে অনুমোদন দরকার, সেটা পাইনি। এই কারণে আমরা উচ্চ পর্যায় থেকেও কোন সিদ্ধান্ত পাইনি যে ১৮ বছরের নীচে টিকা দিতে হবে।”
।বাংলাদেশের যে পরিমাণ টিকা পাইপলাইনে রয়েছে, তাতে টিকার কোন সংকট হবে না বলে তিনি জানিয়েছেন।
১২ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশের স্কুল-কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর শিশু- কিশোরদের টিকা দেয়ার ইস্যুটি সামনে এসেছে।
সূত্র:বি বি সি বাংলা
R/N