POPULAR BD NEWS
Popular BD News Logo

তিস্তা নদীতে ২ যুবকের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১ | সময়: ১:৫৯ অপরাহ্ণ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার ভোরে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর চল্লিশসাল এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই যুবক হলেন উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কালিচর গ্রামের নূর ইসলামের ছেলে মতিয়ার রহমান (৩৫) ও একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে মনু মিয়া (৩৬)।

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, ভোর সাড়ে পাঁচটায় লক্ষ্মীটারী ইউনিয়নের চর চল্লিশসাল এলাকায় কয়েকজন নৌকায় করে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুজন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়।

সূত্র:প্রথম  আলো

W/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন