রাজধানীর মিরপুর এলাকায় মোটরসাইকেল আরোহী মিঠু মজুমদারের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ঢাকার মিরপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও গ্রামে। সে ওই গ্রামের মৃত মনির হোসেনের ছোট ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম বাচ্চু পপুলার বিডিনিউজকে জানান, আমরা খবর পেয়েছি মিঠু মোটরসাইকেলে ব্যবসায়িক কাজে যাবার সময় দুর্ঘটনায় কবলিত হয়ে আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তারা তিন ভাই। মিঠু সবার ছোট। মিঠু ঢাকায় ব্যবসা করতো। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।