POPULAR BD NEWS
Popular BD News Logo

পাসপোর্টের ১২ দালালকে কারাদন্ড ও জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১ | সময়: ৬:৩১ অপরাহ্ণ

র্যাব -১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালি এলাকায় বিআরটিএ এবং পাসপোর্ট দালাল
বিরোধী বিশেষ ভ্রামমান আদালতের মাধ্যমে ১২ জন দালালকে বিভিন্ন মেয়াদে পাসপোর্ট দালালকে  কারাদন্ড প্রদান ও ২ লক্ষ ৮৯ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায়।

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৫ সেপ্টেম্বর কুমিল্লা
জেলার কোতয়ালি থানার বিআরটিএ অফিস এলাকা, রেসকোর্স ও নোয়াপাড়া এলাকায় বিশেষ ভ্রামমান আদালত পরিচালনা করে ৪ জন পাসপোর্ট দালাল এবং ০৮ জন বিআরটিএ দালালকে আটক করতে সক্ষম হয় র্যাব -১১।

পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেড মোহাম্মদ গোলাম মোস্তফা কর্তৃক পাসপোর্ট দালাল কুমিল্লা জেলার কোতয়ালি থানার রসুলপুর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫) কে ১৫ দিনের কারাদন্ডসহ ৪২,৬৫০ টাকা জরিমানা করা হয়, মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের নিরঞ্জন কিশোর মজুমদার এর ছেলে পিন্টু কুমার মজুমদার (৪৯) কে ১৫ দিনের কারাদন্ডসহ ৪৬,৮০০ টাকা জরিমানা করা হয়, একই থানার দেবপুর গ্রামের মৃত হাছান আহম্মেদের ছেলে আব্দুল কুদ্দুছ মামুন (৩৯) কে ২,০০০ টাকা জরিমানা করা হয়, কোতয়ালি থানার রেসকোর্স গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মেজবাহ উদ্দিন (৫০) কে ১,৯২,৩০০ টাকা জরিমানা করা হয় এবং বিআরটিএ দালাল  কুমিল্লা জেলার কোতয়ালী থানার কালিয়াজুড়ি গ্রামের মৃত আনু মিয়ার ছেলে হেলাল (৪০),  কুমিল্লা জেলার বধাক্ষনপাড়া থানার বাগড়া ফকিরবাড়ী গ্রামের আবু তাহের খানের ছেলে পিয়াল খান (৪৯) ও  কুমিল্লা জেলার কোতয়ালী থানার কালিয়াঝুড়ি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে আনোয়ার (২৪) কে ০৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে । কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কাপড়িয়া পট্টি গ্রামের তাজুল ইসলাম এর ছেলে লিটন (৪৪) কে ০৫ দিনের কারাদন্ডসহ ৩,০০০ টাকা জরিমানা করা হয়,  একই থানার মাঝিগাছা গ্রামের মৃত সুনীল চন্দধ দের ছেলে নির্মল কান্তি (৫৬) কে ৫ দিনের কারাদন্ডসহ ২,০০০ টাকা জরিমানা করা হয়,  ছোটরা গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে ওহিদুজ্জামান (৫৪) কে ০২ দিনের কারাদন্ড প্রদান করা হয়, বুড়িচং থানার মহিষমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বারেক (৪২) কে ৫০০
টাকা জরিমানা করা হয়, কোতয়ালি থানার জোড়ামেহার গ্রামের মৃত আঃ মোতালেবের ছেলে মনিরুজ্জামান (৪৬) কে ২০০ টাকা জরিমানা করা হয়। পাসপোর্ট ও বিআরটিএ দালালদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন র্যাব-১১ এর মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

HO/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন