POPULAR BD NEWS
Popular BD News Logo

শনিবার চাঁদপুরে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১ | সময়: ১১:১৯ অপরাহ্ণ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন। একই সময়ে ৭১ নমুনা পরীক্ষা করে নতুন আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় মৃত ব্যক্তি হলেন- আমিনুল ইসলাম (৮০)। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃত্যুরা হলেন- মো. হান্নান (৭০), মঞ্জুমা খাতুন (৭৫) ও কলিম উল্লাহ (৫৮)।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন