POPULAR BD NEWS
Popular BD News Logo

উচ্ছেদ অভিযানে দুর্বৃত্তদের হামলায় আহত ৮ বনকর্মী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১ | সময়: ৫:৪৬ অপরাহ্ণ

রামুতে উচ্ছেদ অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় ৮ বনকর্মী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুরাপাড়া এলাকায় শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে জোয়ারিয়া নালা রেঞ্জ এলাকার বনের জায়গা দখল করে ছিল দুর্বৃত্তরা। তাদের বার বার উচ্ছেদের পরও ফের দখল করে বসতি গড়ে তোলে।

তৌহিদুল ইসলাম বলেন, শনিবার সকালে মুরাপাড়া এলাকায় বন বিভাগের জায়গায় উচ্ছেদ অভিযানে যাই আমরা। তখন হঠাৎ একদল ভূমিদস্যু আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। লোহার অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়।

রামু থানা পুলিশ সেখানে গিয়ে স্থানীয়দের সহাযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে গুরুতর আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

সূত্র:যুগান্তর

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন